কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ এর নির্বাচন আগামী ১৫ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পন্ন করতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১০ এর (ক এবং গ) অনুযায়ী সাধারন সভায় উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ এবং নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী।