ইবির প্রশাসনিক নয় পদে নতুন মুখ

১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর, ছাত্র উদেষ্টা ও পরিবহন প্রশাসকসহ নয় পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এসব পদে নিয়োগ দেন বলে জানিয়েছেন উপ-রেজিস্ট্রার নওয়াব আলী খান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতা বাড়াতে আগামী এক বছরের জন্য প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক, টিএসসিসির পরিচালক এবং পাঁচটি আবাসিক হলের প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

এসব পদের মধ্যে প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ সিজার, ছাত্র উপদেষ্টা হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন দায়িত্ব পেয়েছেন।

পরিবহন প্রশাসক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ইয়াসিন আলী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার, লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুত্তালিতকে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার দায়িত্ব পেয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কাজের গতি আরো বেগমান করতে বিভিন্ন পদে দেওয়া হয়েছে। আশা করি তারা মেধা ও শ্রম দিয়ে তাদের দায়িত্ব পালন করবেন।’

ট্যাগ: ইবি
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950