কুবির প্রশাসনিক ভবনে গোখরা সাপ!

১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৯ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবন থেকে চারটি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের পরিক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের গুদাম ঘর থেকে কিছুদিন ধরে দুর্গন্ধ ছড়াতে থাকে। বিষাক্ত সাপ আছে মনে করে কর্মকর্তারা সাপুড়ে নিয়ে আসেন। পরে কয়েকজন স্থানীয় সাপুড়ে তল্লাশি চালিয়ে চারটি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেন। 

সাপুড়ে নজরুল ইসলাম বলেন,‘আমরা খুঁজে চারটি সাপের বাচ্চা পেয়েছি। ভেতরে আর কোনো সাপ নাই।’ সাপুড়েরা সাপ নেই বললেও প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন আমাদের মনে হয় ভেতরে বড় সাপ আছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন,‘আমরা খুবই আতঙ্কে আছি। সাপ পাওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ গুদাম ঘরে একটু পর পর খাতা আনতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের যেতে হয়।’

গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত ক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু জামায়াত প্রা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬