বশেমুরবিপ্রবি

নিয়ম ভেঙে পছন্দের শিক্ষক নিয়োগ দিতে চান উপাচার্য

১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫০ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে উপাচার্যের বিরুদ্ধে। তড়িঘড়ি করে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে অভিযোগ করেন নিয়োগ বোর্ডের এক সদস্য। সোমবার সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে নিয়ম ভঙ্গ করে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেয়া হয় বলে এ অভিযোগ উঠে।

নিয়োগ বোর্ডের বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, ‘নিয়োগ বাণিজ্য করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচর্য অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ দিচ্ছেন। এই বিষয়ে আমি গত ১৫ ডিসেম্বর ইউজিসির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছি।’

ইউজিসির কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ড. জিনাত হুদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক নিয়োগ বোর্ডের একজন বিষয় বিশেষজ্ঞ। গত ১৫ নভেম্বর সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক নিয়োগ বোর্ডের দিন ধার্য করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিন অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একাধিক প্রার্থী নিয়োগের চেষ্টা করেছিলেন। উপাচার্য নিয়োগ বোর্ড আহ্বান করার আগেই তার পছন্দের প্রার্থীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন, যা সম্পূর্ণভাবে বেআইনি। এরপরও গত ১৫ নভেম্বর নিয়োগ বোর্ডে সেই প্রার্থীদেরে পুর্ণকালীন নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করেন। এরপর নিয়োগ বোর্ডের বিষয় বিশেজ্ঞদের অফিসিয়ালি কোনও পত্র না দিয়েই ১৭ ডিসেম্বর তাৎক্ষণিক সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডের দিন ধার্য করা হয়। বিষয় বিশেষজ্ঞদের কাছে প্রার্থীদের সিভি পাঠানো হয়নি। উপাচার্য নিজেই পছন্দের প্রার্থীদের তালিকা তৈরি করেছেন অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বাদ দিয়ে। এটি একটি তদন্তের বিষয়।

অভিযোগে আরো বলা হয়, ইতোপূর্বে সমাজ বিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন না হতেই (ফল প্রকাশের আগে) এমন কিছু সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদের দিয়ে মাস্টার্সের ক্লাসও নেওয়া হতো, যা সম্পূর্ণ বেআইনি। সবচেয়ে পরিতাপের বিষয় উপাচার্য স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন কেলেঙ্কারিতে জর্জরিত, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ সম্পূর্ণ বিনষ্ট হচ্ছে।

ইউজিসির চেয়ারম্যানের কাছে অভিযোগ করে চিঠি প্রদান করে নিয়োগ বোর্ডের এক সদস্য 

 

বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘নিয়ম মেনেই প্রভাষক নিয়োগ দেওয়া হচ্ছে। যিনি অভিযোগ করেছেন, তিনি ঠিক কথা বলেননি। তিনি নিজের প্রার্থীকে নিয়োগ দিতে না পেরে এই অভিযোগ করেছেন। সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।’

 

বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
  • ১৩ এপ্রিল ২০২৬
বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
  • ১৩ এপ্রিল ২০২৬
ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬