উৎসবমুখর পরিবেশে ইবিতে বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৩৮ PM
বিজয় দিবসে শোভাযাত্রা বের করে ইবি পরিবার

বিজয় দিবসে শোভাযাত্রা বের করে ইবি পরিবার © টিডিসি ফটো

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবার। এ উপলক্ষে রবিবার পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ, প্রীতি ভলিবল প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান। একই সময়ে আবাসিক হলের প্রভোস্টরা স্ব স্ব হলে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।

উপাচার্যকে গার্ড অব অনার দিচ্ছেন বিএনসিসি

 

পতাকা উত্তোলন শেষে সকাল পৌনে ১০টায় প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মুক্তবাংলা’র পাদদেশে গিয়ে শেষ হয়।

এরপর একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আবাসিক হল ও বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তবাংলা’র পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন ইবি উপাচার্য

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমদ।

এরপর সকাল সাড়ে ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুক উর রশিদ আসকরই। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর দুপুরে আবাসিক হল সমূহে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।

 

 

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950