ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:১৬ PM
ইবি পিএইচডি বিষয়ক সেমিনার

ইবি পিএইচডি বিষয়ক সেমিনার © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ফোর্থ অর্ডার আর্বেটারি টু-পয়েন্ট বাউন্ডারি ভেলু প্রবলেম : এ ফিক্স পয়েন্ট থিওরি এপ্রোচ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে শনিবার সকাল ৯টায় পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান (২য় বিজ্ঞান) ভবনে বিভাগের ২৩২ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো: জুলফিকার আলীর তত্ত্বাবধায়নে ‘ডিফারেনটশিয়াল ইকুয়েশন বাই এপ্লাইন ফিক্স পয়েন্ট থিওরিমস’ বিষয়ের উপর পিএইচডি গবেষণা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো: আসাদুজ্জামান।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমানের সঞ্চালনায় সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মামুন, গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক কামরুন্নাহার, বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবুল কাওসার, সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান, সহকারী অধ্যাপক সজীব আলী, সহকারী অধ্যাপক ড. নূরুল ইসলাম প্রমূখ।

সহযোগী অধ্যাপক মো: আসাদুজ্জামানকে তার গবেষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার গবেষণার ফলাফল ডিফারেনটশিয়াল ইকুয়েশন সমাধানের অস্তিত্ব নির্ণয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।’

ট্যাগ: ইবি ইবি
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬