গাইবান্ধায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো জাবি শিক্ষার্থীরা

১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ PM
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীবতবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীবতবস্ত্র বিতরণ © টিডিসি ফটো

ইয়ুথ ফর স্যোশাল এইড। সংক্ষেপে ‘ইফসা’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি অন্যতম সামাজিক সংগঠন। ২০১৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি সুবিধাবঞ্চিতদের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য জাবির সকল শ্রেণির কাছে অত্যন্ত সুপরিচিত। 

সংগঠনটির নিয়মিত কার্যক্রমগুলোর একটি হল- ওয়ার্মথ ফর অল। সুবিধাবঞ্চিতদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরো ‘ওয়ার্মথ ফর অল ২০১৮’ কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। আজ শুক্রবার গাইবান্ধা জেলার কাপাসিয়া চরে ৭০১ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীবতবস্ত্র বিতরণ করে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে এবারের আহ্বায়ক ছিলেন আবু তোবার আতিফ, অর্থ-সম্পাদক ছিলেন মুশফিকুর লিমন, সহ-আহ্বায়ক ছিলেন খোকন মিয়া এবং আয়েশা সিদ্দিকা রুনা।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইফসার কেন্দ্রীয় কমিটির সভাপতি জিহাদ দিদার, জাবি শাখা সভাপতি আশীক আল অনিক, সাধারণ সম্পাদক আবু নাহিয়ান, অর্থ-সম্পাদক সিকদার সঞ্চিতা তাসনিম এবং আতিফ, মাসুম, সুজন, উর্মি, রুনা, মুজিবুল রাকিব ও বিউপি শাখার তুষার।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬