ইসলামী বিশ্ববিদ্যালয়

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৪ AM
বুদ্ধিজীবী দিবসে ইবিতে শোকর‌্যালি

বুদ্ধিজীবী দিবসে ইবিতে শোকর‌্যালি © টিডিসি ফটো

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনয় আর গভীর শ্রদ্ধাভরে স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবার। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করছে বিশ্ববিদ্যালয়। কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর‌্যালি এবং শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন উল্লেখযোগ্য।

বৃহস্পতিবার দিবাগত রাতে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান। এছাড়া একই সময়ে আবাসিক হলের প্রভোস্টরা স্ব স্ব হলে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন।

পতাকাল উত্তোলন শেষে সকাল পৌনে ১০টায় প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়।

ইবি শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন বিশ্ববিদ্যালয় পরিবার

 

এ সময় শোকর‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতকর্মীরা।

র‌্যালি শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, উপ-রেজিস্ট্রার নওয়াব আলী খান।

এরপর একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ শ ম শোয়াইব আহমদ।

ট্যাগ: ইবি ইবি
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950