রাবির শিক্ষক-শিক্ষার্থীদের সব তথ্য থাকবে ই-আর্কাইভে

১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৩১ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য সংরক্ষণে ইন্টারনেটভিত্তিক তথ্যভাণ্ডার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে প্রয়োজনীয় ক্লাউড স্টোরেজ কেনা হয়েছে। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তথ্য সেলে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক তথ্য ইতোমধ্যে সংরক্ষণ করা যায়নি। মাত্র দুইটি আলমারী ও একটি তাকে সাজানো ছিল তথ্য। হারিয়ে গেছে প্রয়োজনীয় অনেক তথ্য ও ফাইল। তথ্য ভাণ্ডারের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট দপ্তর থেকে বার বার তাগাদা দেয়া হয়। পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের দিকে তৎকালীন প্রশাসন আর্কাইভ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তবে ওই উদ্যোগ বাস্তবায়নে যথার্থ পদক্ষেপ নিতে পারেনি তৎকালীন প্রশাসন।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪৮৫তম সিন্ডিকেটে আর্কাইভ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও বিস্তারিত তথ্য এতে থাকবে। এর মাধ্যমে দ্রুততম সময়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। তথ্য ব্যবস্থাপনায়ও শৃঙ্খলা আসবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের একটি অফিস কক্ষ আর্কাইভসের কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। 

শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে লেখা প্রেমের চিঠি যেভাবে ব্রেকআপের কারণ হত…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬