বর্ণবাদের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সরানো হলো গান্ধীর ভাস্কর্য

১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:০১ PM
ঘানা বিশ্ববিদ্যালয় চত্বরে মহাত্মা গান্ধীর ভাস্কর্য

ঘানা বিশ্ববিদ্যালয় চত্বরে মহাত্মা গান্ধীর ভাস্কর্য © সংগৃহীত

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্য আফ্রিকার দেশ ঘানার একটি বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে ফেলা হয়েছে। গান্ধী ‘বর্ণবাদী’ ছিলেন এমন দাবি করে ইউনিভার্সিটি অব ঘানার শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাদের আন্দোলনের মুখে গত মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে গান্ধীর ভাস্কর্যটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে গান্ধীর ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দুই বছর আগে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী গান্ধীর এই ভাস্কর্যটি ঘানার সরকারকে উপহার দিয়েছিলেন। পরে সেটিকে ঘানা বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রতিস্থাপন করা হয়। দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ হিসেবে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। তবে ভাস্কর্যটি স্থাপনের অল্প সময় পরই এটি সরিয়ে ফেলতে শিক্ষক-শিক্ষার্থীরা জনমত গড়ে তোলেন। তখন গান্ধীর ভাস্কর্য সরিয়ে ফেলার দাবিতে শিক্ষকরা অনলাইনে একটি পিটিশন চালু করেছেন। তাঁদের অভিযোগ- আফ্রিকার কৃষ্ণাঙ্গদের প্রতি মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি ভালো ছিল না। গান্ধীর ভেতর একটি বর্নবাদী সত্তা ছিলো। 

ঘানা বিশ্ববিদ্যালয়ের পিটিশনে ১৮৯৩ সালে দক্ষিণ আফ্রিকার নাটালের প্রাদেশিক সংসদকে লেখা গান্ধীর একটি চিঠির কথা উল্লেখ করা হয়েছ যেখানে গান্ধী লিখেছিলেন, ‘..কলোনিতে এমন একটি বিশ্বাস বিরাজ করছে যে ভারতীয়রা বর্বর অর্থাৎ আদিবাসী আফ্রিকানদের চেয়ে কিছুটা উন্নত...’

পিটিশনে প্রশ্ন করা হয়েছে-কৃষ্ণাঙ্গদের ব্যাপারে যার এ ধরণের মনোভাব ছিলো, তার ভাস্কর্য স্থাপন করে তাকে সম্মান দেওয়া কিভাবে সম্ভব?

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব আফ্রিকান স্টাডিজের ভাষা, সাহিত্য ও নাট্যতত্ত্বের প্রধান ওবাদেলে কামবোন বলেন, ‘এই অপসারণটা আত্মমর্যাদার বিষয়। আমরা যদি নিজেদের সম্মান না করি, নিজেদের নায়কদের প্রশংসা না করে যারা আমাদের অসম্মান করেন, তাদের সম্মান করি, তাহলে এটা অবশ্যই একটা বিষয়। নিজেদের নায়কদের যদি আমরাই সম্মান না করি, বিশ্বের কাছ থেকে কীভাবে সম্মান প্রত্যাশা করি আমরা? ভাস্কর্য সরিয়ে ফেলা কৃষ্ণাঙ্গদের মর্যাদা ও আত্মসম্মানের বিজয়।’

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে মন্তব্য করতে চায়নি। আর ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

 

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950