কর্মশালায় অতিথিরা © টিডিসি ফটো
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেবা প্রদান প্রতিশ্রুতি প্রণয়ন, তিন বছর যাবৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাগত বক্তব্যে রাখেন। এতে সোর্স পার্সন হিসেবে বিস্তারিতভাবে বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্রাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. মোঃ সুলতান মাহমুদ ভূইয়া এবং সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মসম্পাদন নীতি ও মূল্যায়ন অধিশাখার উপসচিব মোহাম্মদ কামরুন হাসান।
আরো বক্তব্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান/শাখা প্রধানসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।