ড. আতিউর রহমান

দেশের অর্থনীতি পাল্টে দিতে আড়াই কোটি তরুণই যথেষ্ট

১২ ডিসেম্বর ২০১৮, ০৫:২৫ PM
বেরোবিতে বক্তব্য রাখছেন ড. আতিউর রহমান

বেরোবিতে বক্তব্য রাখছেন ড. আতিউর রহমান © টিডিসি ফটো

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘নতুন নতুন কৌশল প্রয়োগ করে আগামীর বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা গত এক দশকের উন্নয়ন দেখেছি। এই উন্নয়নকে চলমান রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশে ২৪ বছরের নিচে বয়স এ রকম তরুণের সংখ্যা প্রায় ২ কোটি ৩১ লক্ষ। দেশের অর্থনীতি পাল্টে দেয়ার জন্য এই তরুণরাই যথেষ্ট।

বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের এক দশক পূর্তি উৎসবে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ধর্মান্ধতার নামে সামাজিক উগ্রতা থেকে তরুণদেরকে বের হয়ে আসতে হবে। ধর্মের উদার নীতিগুলোর চর্চা বাড়াতে হবে। মাদক এবং জঙ্গিবাদকে না বলতে হবে। বাংলাদেশের মানুষ এখন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে হাঁটছে। পৃথিবীর সবচেয়ে তিনটি গতিময় দেশের একটির নাম বাংলাদেশ। বাংলাদেশের এই উন্নয়নকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোর্শেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের শিক্ষক খন্দকার জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন হোসাইন, বেলাল উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে বিভাগের শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এর আগে “দশক পূর্তি উৎসব-২০১৮” উপলক্ষে সকাল ১০ টায় জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও বিভাগের পতাকা উত্তোলন, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৫টায় কনসার্ট পরিবেশনা করে ‘অগ্নিস্নান’।

নির্বাচন থেকে চুড়ান্তভাবে ছিটকে পড়লেন মঞ্জুরুল আহসান মুন্সী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা বিএনপির এক প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইয়ামাল-র‌্যাশফোর্ড ঝলকে লা লিগার শীর্ষে বার্সা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
টেকনাফে মাঝির জালে ধরা পড়ল ১১২ মণ নাগু মাছ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬