কুবি সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ, সম্পাদক তানভীর

১২ ডিসেম্বর ২০১৮, ০৫:১৮ PM
সভাপতি মো. জাহিদুল ইসলাম (বামে) সম্পাদক তানভীর সাবিক

সভাপতি মো. জাহিদুল ইসলাম (বামে) সম্পাদক তানভীর সাবিক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। দৈনিক সংবাদের প্রতিনিধি মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর সাবিককে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বুধবার দুপুর ২ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ড. একেএম রায়হান উদ্দিন। 

কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হয়েছেন সাইফুল ইসলাম পলাশ (বাংলানিউজ২৪ডটকম), যুগ্ম সম্পাদক আবু বকর রায়হান (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক মেহেদী হাসান মুরাদ  (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক শাহাদাত বিপ্লব (দৈনিক আজকালের খবর ও ডেইলি ক্যাম্পাস), তথ্য ও পাঠাগার সম্পাদক রাসেল আহমেদ (দৈনিক আমাদের নতুন সময়), কার্যনির্বাহী সদস্য-১ খালেদ মোর্শেদ(দৈনিক খোলা কাগজ), কার্যনির্বাহী সদস্য-২ পদে জয়নাল উদ্দীন (পূর্বপশ্চিম বিডি ডট নিউজ) নির্বাচিত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯ এর  নির্বাচন কমিশনার কাজী ওমর সিদ্দিকী ও মাহবুবুল হক ভূঁইয়া, সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ প্রমুখ। 

উল্লেখ্য, নব নির্বাচিত এ কার্যনির্বাহী পরিষদ সমিতির ৫ম পরিষদ। আগামী ০১ জানুয়ারি থেকে নব-নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।

মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬