বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ

১২ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লোক প্রশাসন বিভাগের প্ল্যানিং কমিটি থেকে আইন ভঙ্গ করে এক শিক্ষককে বাদ দেয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষককে পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধান বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০তম একাডেমিক কাউন্সিলের সভায় আসাদুজ্জামান মন্ডল আসাদকে লোক প্রশাসন বিভাগের প্ল্যানিং কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি অবগত করে তাকে চিঠি দেন ওই বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের। পরে লোকপ্রশাসন বিভাগের প্ল্যানিং কমিটি যথাযথভাবে গঠিত হয়নি উল্লেখ করে ২১তম সভায় আসাদকে বাদ দিয়ে তার স্থলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়।

লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। গত ৯ ডিসেম্বর নোটিশটি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৭দিনের মধ্যে আসাদকে পুনরায় ওই বিভাগের প্ল্যানিং কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট করা হবে বলে লিগ্যাল নোটিশে বলেন আইনজীবী। 

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মন্ডল আসাদ বলেন, চারজন শিক্ষকের মধ্যে আমি জ্যেষ্ঠতার দিক থেকে দ্বিতীয়। আইন অনুযায়ী প্ল্যানিং কমিটিতে আমার থাকার কথা। আমাকে অন্তর্ভুক্ত করেও পরে আইন লঙ্ঘন করে ওই কমিটি থেকে বাদ দিয়ে অর্থনীতি বিভাগের এক শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি বেআইনি। তাই আইনের দ্বারস্থ হয়েছি। আশাকরি প্রশাসন আইনের প্রতি সম্মান প্রদর্শন করবে। 

যোগাযোগ করা হলে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের বলেন, এবিষয়ে একটি চিঠি পেয়েছি। তবে, এখন কিছু বলতে পারছি না। 

নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে রেজিস্ট্রার ইবরাহীম কবীর বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের কাজে ক্যাম্পাসের বাইরে আছি। ১২ ডিসেম্বর ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। 

ট্যাগ: বেরোবি
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950