জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা ১১ জানুয়ারি

১২ ডিসেম্বর ২০১৮, ১০:০১ AM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবারের মতো এবারো পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ স্লোগানে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পাখি মেলা-২০১৯।

সম্প্রতি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও পাখি মেলার আহ্বায়ক মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে এ পাখিমেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার। এবারো সেই ধারাবাহিতা বজায় রেখে ১১ জানুয়ারি (শুক্রবার) পাখিমেলার আয়োজন করা হবে।

এবারের পাখিমেলায় দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, অডিও ভিডিও'র মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

ট্যাগ: জাবি
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬