রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীতকালীন ছুটি শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে । যা চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বিশ্ববিদ্যালয়ের ক্লাসের ক্ষেত্রে আগামী ৬ থেকে ১৭ জানুয়ারির পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। তবে অফিসের ক্ষেত্রে ১৩ থেকে ১৭ জানুয়ারির পরিবর্তে ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে।