কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন শুরু

১১ ডিসেম্বর ২০১৮, ০৮:১৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ ২০১৯ এর নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল  ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ  চলবে।

এবারের নির্বাচনে ভোট প্রদান করবেন সমিতির ২৬ জন সদস্য। মোট নয়টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার ড. এ. কে. এম. রায়হান উদ্দিন। এ সময় নির্বাচন কমিশনার কাজী ওমর সিদ্দিকী ও মাহবুবুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের নাম ও বিভিন্ন নির্বাচনী অাচরণবিধি সম্পর্কে প্রার্থী ও ভোটারদের সতর্ক করেন। প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলেন, ‘আমি আশা করি একটি উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাংবাদিক সমিতি অতীতের ন্যায় ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়কে সবার কাছে সুন্দরভাবে তুলে ধরবে।’

গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত ক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু জামায়াত প্রা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬