ইবি শিক্ষক নুরুল ইসলামের পিএইচডি ডিগ্রি অর্জন

১১ ডিসেম্বর ২০১৮, ১১:৩২ AM
গণিত বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম

গণিত বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. আলী আকবরের তত্ত্বাবধানে তিনি এ ডিগ্রি লাভ করেন।

তার পিএইচডি’র প্রতিপাদ্য বিষয় ছিল ‘এক্সাক্ট সলিউশন টু দি ফ্রাকশনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ম্যাথমেটিক্যাল ফিজিক্স’। গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় তার পিএচইডি পিএইচডি ডিগ্রির চূড়ান্তভাবে পাশ হয় বলে জানা যায়।

তার গবেষণায় ‘ভগ্নাংশে ডিফারেনশিয়াল সমীকরণ’ এর বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে সহকারী অধ্যাপক নুরুল ইসলাম জানান, ‘সিগন্যাল প্রসেসিং ওয়েভসহ সকল প্রকার ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে ফেকশনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা এই গবেষণায় উঠে এসেছে। তাছাড়া ক্লাসিক্যাল মেকানিকসের ডিফারেনশিয়াল ইকুয়েশনের মডেলগুলো ফ্রাকশনাল মডেলে রূপান্তর করা সম্ভব হবে।’

সহকারী অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে অনার্স এবং ২০০৪ সালে মাস্টার্স ডিগ্রি পাশ করেন। ২০১০ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

ট্যাগ: ইবি
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
close