বিশ্ব মানবাধিকার দিবসে র্যালি বের করে রাবির আইন বিভাগ © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বিশ্ববিদ্যালয় আইন বিভাগ। র্যালি শেষে বিভাগের গ্যালারি রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম আব্দুল হান্নান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. আহসান কবির।
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক সালাউদ্দিন সাইমুম। অন্যান্যের মধ্যে বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা, ড. আনিসুর রহমান, ড. সাইয়েদা আনজু, ড. আব্দুর রহীম মিয়া, ড. সাহাল উদ্দিন, বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহবুব উল ইসলাম, অরিন্দম বিশ্বাস প্রমুখ মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলিম, চীনে উইঘুর সম্প্রদায়, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। ঘটনাগুলো বিশ্ব বিবেককে নাড়া দিলেও মানবাধিকার রক্ষায় দেওয়া ছাড়া কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না কেউই। মানবাধিকার প্রসঙ্গটি দেশগুলোর সরকারের সাথে একপ্রকার জড়িত। যেখানেই সরকার কথাটি আসবে সেখানে মানবাধিকারের বিষয়ে সরকার সমালোচিত হবে বলে মন্তব্য করেন বক্তারা।