পেটে ভাত না থাকলে ডিগ্রী কাজে দেবে না: ইউজিসি চেয়ারম্যান

০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:০৪ PM
রাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পঞ্চম ডিগ্রী প্রদান অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান

রাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পঞ্চম ডিগ্রী প্রদান অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, ‘পেটে ভাত না থাকলে এমবিএ, আইবিএ যে ডিগ্রী নেন না কেন কোন লাভ হবে না। দেশে যত বড় বড় নায়ক থাকুক না কেন। প্রধান নায়ক হচ্ছে কৃষক। এটাই বাস্তবতা’।

শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পঞ্চম ডিগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এমন একটা অবস্থা থেকে যাত্রা শুরু করেছে যার ভবিষ্যৎ কেউ দেখতে পারে নি। বর্তমানে খাদ্য উৎপাদনে চারগুন বেড়েছে। এখন খয়রাতির চাল আমাদের খেতে হয় না। আমরা মানুষের মুখে অন্তত দুই বেলা ডাল-ভাত জোগাড় দিতে পারি।

তিনি বলেন, সম্প্রতি দশলাখ টন করে দুই-তিন কিস্তিতে দুইটা দেশকে রিলিফ দিয়েছে। রিলিফ গ্রহণকারী থেকে প্রদানকরীতে পরিণত হয়েছে বাংলাদেশ। এসব সম্ভব হয়েছে কৃষকদের দেশ প্রেমের কারণে। দেশ প্রেম ৯০ শতাংশ হতে পারে না। দেশ প্রেম হয় শতভাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য ইউজিসি সদস্য প্রফেসর এম শাহ্ নওয়াজ আলী বলেন, আগামীর বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে এ ইনস্টিটিউটি নেতৃত্ব দিবে। তরুণ সমাজকে নিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নত বাংলাদেশ গড়ার জন্য গ্রাজুয়েটদের জ্ঞান সহায়ক ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে রাবি ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান গ্রাজুয়েটদের উদ্দেশে বলেন, আজকে যে ডিগ্রি নিলেন সেটি খুব একটা বড় বিষয় না। আপনি শিক্ষিত কিনা তা বুঝা যাবে আপনি কতটা পরিমার্জিত, কতটা দেশ প্রেমিক। তার উপর নির্ভর করে শিক্ষিত কিনা। আর যে জাতির মধ্যে দেশ প্রেম নেই সে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. এ কে শামসুদ্দোহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাবি কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

এ বছর ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের ৪৪০ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েট সনদপত্র প্রদান করা হয়। এদের মধ্যে ১২ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক লাভ করেন।

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950