শিক্ষার্থীদের দাবির মুখে থাকছে না রাবির ‘এপিইই’ বিভাগ

০৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ AM
বিভাগ একীভূত করার দাবিতে অনশনরত এপিইই’র শিক্ষার্থীরা

বিভাগ একীভূত করার দাবিতে অনশনরত এপিইই’র শিক্ষার্থীরা © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগ এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১১ নভেম্বর থেকে বিভাগ দুটিকে একীভূত করার দাবির পক্ষে বিপক্ষে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিলেন ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। গত ৩ থেকে ৪ ডিসেম্বর দাবির পক্ষে আমরণ অনশন কর্মসূচী পালন করছে ফলিত পদার্থ বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগ একীভূতকরণ বিষয়ে বুধবার একাডেমিক কাউন্সিলের সভা ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে চলতি শিক্ষাবর্ষে এপিইই বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীরা ইইই বিভাগের শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন। এছাড়া এপিইই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. একরামুল হামিদ জানান, ‘এপিইই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিভাগ দুটির কারিকুলাম পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটিতে প্রকৌশল অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন এম খলিলুর রহমান খান, এপিইই বিভাগের সভাপতি মো. আরিফুল ইসলাম ও ইইই বিভাগের সভাপতি অধ্যাপক আবু জাফর মু. তৌহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে লেখা প্রেমের চিঠি যেভাবে ব্রেকআপের কারণ হত…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬