জবিতে ফুটবল খেলা নিয়ে মারামারি, দুই শিক্ষার্থীকে বহিষ্কার

২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগীয় ফুটবল খেলায় শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি (বাস) ক্ষতিগ্রস্ত করার ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিউল ইসলাম সৈকত ও আবুল হাসনাত হৃদয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

এর আগে ২০ নভেম্বর (বুধবার) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  

আরও পড়ুন: আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: শফিকুল আলম 

অধ্যাপক ড. মো. শেখ গিয়াস বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সে কারণে তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

এর আগে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় গত ১৮ নভেম্বর দুই বিভাগের শিক্ষার্থীদের পারস্পরিক হামলায় বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বাসের গ্লাস ভেঙ্গে আর্থিক ক্ষতি সাধন করা এবং ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণিত হওয়ায় দুই শিক্ষার্থীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও গণিত বিভাগের মধ্যে ফুটবল খেলায় ইংরেজি বিভাগ জয়লাভ করার পর উত্তেজনা শুরু হয় এবং দুই দফায় সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহতসহ বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করা হয়।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9