চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ‘আত্মহত্যা’

০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩ PM
জাহাঙ্গীর রাজু

জাহাঙ্গীর রাজু © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জাহাঙ্গীর রাজু নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে এতিম আলী কটেজের একটি কক্ষে তার মরদেহ দেখতে পান এক শিক্ষার্থী। রাজুর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর শুনেছি। তবে আত্মহত্যা করেছে কি না আমরা নিশ্চিত নই। উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।

রাজুর মরদেহ দেখতে পাওয়া আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানান, সকালে রাজুর বাড়ি থেকে ভাই ফোন করে যোগাযোগ করতে পারছে না বলে জানান। সকাল সাড়ে ৮টায় অনেক ডাকাডাকি করেও রাজুর কোনো সাড়া মেলেনি। পরে ১১টার দিকে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

তিনি বলেন, দুই দিন আগে তার সঙ্গে সামনা-সামনি কথা হয়েছিল। তাকে সেসময় স্বাভাবিকই মনে হয়েছে। পড়াশোনার পর চাকরি নিয়ে টেনশনে ছিল। 

সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬