বিভাগ একীভূতকরণ

রাবিতে আমরণ অনশনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৭

০৪ ডিসেম্বর ২০১৮, ০১:২০ PM
অনশন কর্মসূচী

অনশন কর্মসূচী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটি বিভাগ একীভূতকরণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচী পালন করছে ফলিত পদার্থ বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অনশনে অংশ নেওয়া ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে বিভাগ একীভূতকরণ বিষয়ে আগামীকাল বুধবার একাডেমিক কাউন্সিলের সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, ১ম বর্ষের ইশরাত, তমা বিশ্বাস, আশিক, আসওয়াদ, শহিদুল ইসলাম শুভ, দ্বিতীয় বর্ষের চৈতি ঘোষ, প্রিয়াংকা, মিহা নৌমিন, হৃদয় মাহমুদ, তৃতীয় বর্ষের রফিকুল ইসলাম, অনিকা তাবাসসুম পুস্প, সাবিরা খাতুন, কিশোর মাহমুদ, ৪র্থ বর্ষের মধুসূদন গুপ্ত, মমিনুন, মবিন, রাজ্জাক কিশোর প্রমুখ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছেন। সেখানে মেয়ে শিক্ষার্থীদেরও অবস্থান করতে দেখা যায়। রাতেও আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেছিলেন। অসুস্থদের মাঝে স্যালাইন দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে রাত ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি অধ্যাপক চৌধূরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় কথা বলেন এবং অনশন কর্মসূচি তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান। তবুও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড়। 

আন্দোলনরত শিক্ষার্থী মুন্না হোসাইন বলেন, রাত-দিন ২৪ ঘন্টা এখানে অবস্থান করব। এখন পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। যতক্ষণ দাবী আদায় না হবে একজন শিক্ষার্থী সুস্থ থাকা পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ দিকে এপিইই শিক্ষার্থীদের বিপরীত পাশে বিভাগ একীভূতকরণের বিপক্ষে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতিদিনের মত মঙ্গলবার সকাল থেকে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। তারা তাদের দাবির পক্ষে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন একরামুল হামিদ বলেন, আমাদের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। সিদ্ধান্ত নেবেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, এ বিষয়ে একাডেমিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এর বাইরে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। 

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950