হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধীর পাশে ইবি ছাত্রলীগ

০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:২৭ PM
শেখ মিজানুর রহমান লালনের উদ্যোগে হুইল চেয়ার দেয়া হয়

শেখ মিজানুর রহমান লালনের উদ্যোগে হুইল চেয়ার দেয়া হয়

বিশ্ব প্রতিবন্ধী দিবসে সহায়তা নিয়ে প্রতিবন্ধীর পাশে দাড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালনের উদ্যোগে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, মিলন হোসেন নামের ওই প্রতিবন্ধীর বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে। শারীরিকভাবে কর্মে অক্ষম হওয়ায় ভিক্ষাবৃত্তি করে সে দিনাতিপাত করে। সম্প্রতি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর কাছে সে সাহায্যের আবেদন জানায়। এরপর ছাত্রলীগ নেতা শেখ মিজানুর রহমান লালন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আরেমরিকান প্রবাসি রেজাউল করিমের অর্থায়নে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবন্ধীর নিকট হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিসখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা শাহানুর আলম কিরামত, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ছাত্রলীগ নেতা শেখ মিজানুর রহমান লালন, তৌকির মাসুদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা শেখ মিজানুর রহমান লালন বলেন, ‘কিছুদিন আগে মিলন (প্রতিবন্ধী) আমার কাছে এসে একটি হুইল চেয়ারের আবেদন জানায়। যাতে সে ওটাতে চড়ে ভালভাবে চলাচল করতে পারে। এরপর আমিসহ আমার কর্মীরা তার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায়ের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950