নজরদারিতে সামাজিক যোগাযোগমাধ্যম

০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৩ PM

© লোগো

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গুজব’ ও ‘অপপ্রচার’ প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘প্রশাসন ইতিমধ্যে ২৪ ঘণ্টা সামাজিক মাধ্যম তদারকি শুরু করেছে। আমরাও সোমবার থেকে মনিটরিং করব। এ জন্য আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব তদারকি দল করা হবে। এরাও অন্যদের পাশাপাশি কাজ করবে।’ তিনি বলেন, ‘সামাজিক মাধ্যম যেন নির্বাচনকেন্দ্রিক অপব্যবহার না হয়, কোনো অপপ্রচার যেন কেউ না চালাতে পারে। কেউ যদি অপপ্রচার চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমরাও দেখব, ওরাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

হেলাল উদ্দিন আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনো ভুয়া সংবাদ বা খবর প্রকাশ না করতে পারে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে কেউ যাতে মিথ্যা নিউজ না করে। কেউ তা করলে আমরা ব্যবস্থা নেব।’

 

আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬