খুবিতে এক মিনিটে ভর্তি কার্যক্রম সম্পন্ন

০২ ডিসেম্বর ২০১৮, ০৭:১৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ে

খুলনা বিশ্ববিদ্যালয়ে

অটোমেশন পদ্ধতিতে প্রথমবারের মত খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।  এ বছর তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের পর ঘোষিত ফলাফলের ভিত্তিতে রবিবার ‘এ’ ইউনিটের মেধা তালিকার প্রথম পর্যায় থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। একজন শিক্ষার্থীর ভর্তির নির্দিষ্ট অংকের টাকা জমাদান, ফরম পূরণ, কাগজপত্র জমাদান, চেকিং, হল এটাসমেন্টসহ বেশ কয়েকটি ধাপ এক মিনিট করে সময় নিয়ে সম্পন্ন হচ্ছে।  

‘এ’ ইউনিটে মোট ৬৮৫টি আসনের মধ্যে রবিবার ৫২৫ শিক্ষার্থী ভর্তি হয়। ফলে ১৬০টি আসন শূন্য রয়েছে। এই শূন্য আসনে মেধা তালিকার দ্বিতীয় পর্যায় থেকে আগামী ৫ ডিসেম্বর ভর্তি করা হবে।  একজন শিক্ষার্থী এক মিনিট করে সময় দিয়ে পাশাপাশি টেবিলে তার ভর্তির কাজ সম্পন্ন করতে পারছেন। একই সময়ে চারজন করে ভর্তিচ্ছুকে ভর্তির জন্য চারটি বুথ খোলা হয়েছে। এছাড়া রয়েছে ব্যাংকিং কার্যক্রম। মাত্র ১০-১৫ সেকেন্ডের মধ্যেই যা সম্পন্ন হচ্ছে।

জানা যায়, বিগত বছরগুলোতে এই প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি শেষ করতে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর বেশ বেগ পোহাতে হতো এবং সময় লাগতো অনেক বেশি। এবছর ভর্তি পরীক্ষার কার্যক্রমের শুরুতেই উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ভর্তির ক্ষেত্রে সময় কমানো এবং এই ভোগান্তি লাঘবে আইসিটি সেলকে সহজপ্রক্রিয়া উদ্ভাবনের নির্দেশনা দেন। সে পরিপ্রেক্ষিতে আইসিটি সেল গত কয়েকমাস চেষ্টা চালিয়ে নতুন সফটওয়ার তৈরি করতে সক্ষম হয়। সে ভিত্তিতে নতুন এই অটোমেশন পদ্ধতিতে এখন একই জায়গায় বসে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

এ ব্যাপারে ঢাকা থেকে আসা একজন ভর্তিচ্ছু তাবাচ্ছুম তমার সাথে আলাপকালে সে জানায়, এতো স্বল্প সময়ে সহজভাবে ভর্তির কয়েকধাপ শেষ করতে পারবো ভাবতেই পারিনি। খুবই টেনশনে ছিলাম কতো সময় লাগে, ব্যাংকে টাকা জমা দিতে হবে কিনা, হলে যেতে হবে কি না এসব ভেবে। কিন্তু একই জায়গায় সব সুবিধা আনা হয়েছে এটা খুবই ভালো হয়েছে। 

এ ব্যাপারে ওই স্কুলের ভর্তি কমিটির সভাপতি ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার বলেন, অত্যন্ত সহজ প্রক্রিয়ায় ভর্তি করা হচ্ছে। এটি এতো সহজে করা যায় এ ব্যাপারে আমার ধারণা ছিলো না। তিনি বলেন ধীরে ধীরে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা আনার চেষ্টা করছি এবং তা খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে আশা করি। উদ্ভাবক ও ব্যবহারকারীরা বলছেন খুলনা বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত এ নতুন ভর্তি প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে লাগানো সম্ভব হবে। 

প্রসঙ্গত, আগামী ৪ ডিসেম্বর তারিখ সি ইউনিটের মেধা তালিকা থেকে এবং ৬ ডিসেম্বর বি ইউনিটে মেধা তালিকা থেকে ভর্তি করা হবে

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950