টাঙ্গাইলে গৃহবধুশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

৩০ নভেম্বর ২০১৮, ১০:৩৫ PM

© প্রতীকি ছবি।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভট্রবাড়ী গ্রামের সম্মান শ্রেণিতে পড়ুয়া নুরুন্নাহার ইতি (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিয়ের ছয় মাসের মাথায় এমন ঘটনাকে শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা বললেও নিহতের বাবার পরিবার বলছে, এটি ‘নৃশংশ হত্যা’।

বৃহস্পতিবার রাতে মুত্যুর ঘটনার পর শুক্রবার বেলা ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ইতির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়

ভট্রবাড়ী গ্রামের জনৈক জলিলের স্ত্রী নুরুন্নাহার ইতি গোপালপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ে। সম্প্রতি তার স্বামী চাকরির সুবাদে ঢাকায় বাস করছেন। স্বামীর বাড়ি থেকে তিনি কলেজে ক্লাস করতেন। সামনের সপ্তাহে তার পরীক্ষা ছিল।

নিহত ইতির চাচা সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ ভুট্রো জানান, ছয় মাস আগে মধুপুরের ভট্রবাড়ীর মেছের আলীর ছেলে জলিলের সাথে ইতির বিয়ে হয়। এ সময় জলিলকে যৌতুক দেয়া হয়েছে। বিযের পর থেকে নানা বাহানায় আরও যৌতুক নেয়ার চেষ্টায লিপ্ত হয় জলিলের পরিবার। সর্বশেষ কিছুদিন আগে ব্যবসার কাজে আরও ১ লাখ টাকা দাবি নিয়ে পারিবারিক কলহ চলছিল। ভাতিজী তিন মাসের অন্ত:সত্বা ছিল দাবি করে আব্দুল হামিদ ভুট্রো বলেন- জলিলের পরিবার ইতিকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করছে।

ইতির মা আছমা বেগমের অভিযোগ, ইতির স্বামী জলিল চাকরির সুবাদে ঢাকায় অবস্থানের সুযোগে জলিলের ছোট ভাই (ইতির দেবর) কলেজ পড়ুয়া জুয়েল ইতিকে নানা আপত্তিকর ইঙ্গিত করে উত্ত্যক্ত করতো। এনিয়ে উভয় পরিবারে অশান্তি হয়েছে। উল্টো নির্যাতনের শিকার হয়েছেন ইতি। পারিবারিক শালিসও বসেছে একাধিকবার।
সম্প্রতি বিষয়টি নিয়ে ইতি স্বামীর কাছে উদ্বেগের কথা বললে জলিল ইতিকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। শুক্রবার সকালে ইতির স্বামীর কাছে ঢাকায় যাওয়ার কথা ছিলো।

মা আছমা জানান, বৃহস্পতিবার রাতে ইতি তাকে বিষয়টি নিশ্চিত করতে মোবাইল ফোনে জানায়। তার ঘন্টাখানেক পর জলিলের পরিবারের ফোনে- মেয়ের আত্মহত্যার খবর আসে। এমন মৃত্যু রহস্যজনক ।

ভাই হায়দার আলীর অভিযোগ, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশে জাম গাছের নিচে ইতিকে শুইয়ে রাখতে দেখি। ওই পরিবার জানায়- ফাঁসি থেকে তারা ইতিকে নামিয়ে ওখানে শুইয়ে রেখেছে। তিনি আরও জানান, তার বোনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ইউডি (অস্বাভাবিক বা অপমৃত্যু) মামলা হওয়ার কথা বলে তিনি আরও জানান, মর্গের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950