রাবিতে বাণিজ্যিক সিনেমা প্রদর্শনী, শিক্ষার্থীদের ক্ষোভ

২৯ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাণিজ্যিক ছবি প্রদর্শনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগামী পহেলা ডিসেম্বর থেকে জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ নামের সিনেমাটির প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে। বিশেষ করে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নিয়ম মেনেই করা হয়েছে।

জানা যায়, বুধবার রাতে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেইসবুক পেজে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘দহন’ সিনেমাটি প্রদর্শিত হবে বলে প্রচার করা হয়।

সাইদ মুন্না নামের একজন লিখেছেন, ‘শুধু ছবি চালালে হবে? হলের দর্শক বাড়াতে সরকারিভাবে স্কুল-কলেজ-ভার্সিটির ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে হবে। এই ছবিতে নিশ্চিত কোন নির্বাচনী দলের বিপক্ষে মেসেজ আছে। ও! হা! তাহলে কারো না কারো পক্ষেও থাকবে। নির্বাচনের আগে সকলকে সচেতন হতে হবে। সরকারিভাবে এটা ফ্রি করে দিলে দেখাটা সহজ হতো। গুড জব রাবি, সাঁওতাল থেকে রমনীর পথে।’

সাইদ মুন্নার ফেসবুক টাইমলাইন থেকে নেয়া

 

এম মইন উদ্দিন লিখেছেন, ‘স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্যিক ধরনের সিনেমা প্রদর্শন করা সুস্থ সাংস্কৃতিক মননশীলতার বিকাশে বাধা। রাবি প্রশাসন কোন দৃষ্টিতে অনুমোদন দিলো তা বোধগম্য নয়। এটা কোনভাবেই মানব না।’

আকাশ পাল নামের শিক্ষার্থী লিখেছেন, রাবি প্রশাসনের উচিত হয়নি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিনেমা দেখার জন্য অনুমতি দেয়া। কারণ এটা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের অনুষ্ঠানের জন্য সিনেমাহল বা পাবলিক প্লেস নয় এটা।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী পহেলা ডিসেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে এ সিনেমাটি। এ ঘটনা শোনার পর পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক ড. হাসিবুল আলম প্রধান বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যে নীতিমালা আছে সেখানে বাইরের মানুষের ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেই বিষয়টি নিয়ে নিয়ম মেনেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অনেকে প্রদর্শনীর বিপক্ষে আছেন আবার অনেকেই সিনেমাটি দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

বাণিজ্যিক সিনেমার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাহিরের প্রতিষ্ঠান বা সংগঠনের জন্য অতিরিক্ত ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা আছে। যাতে উদ্বুদ্ধ না হয় সে চিন্তা রেখেই ফি বেশি করা হয়েছে। আর এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মতি আছে।

এদিকে প্রদর্শনী নিয়ে কোন অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘টিএসসিসি পরিচালক যেহেতু অনুমোদন দিয়েছেন সেহেতু নিয়ম মেনেই দিবেন। তবে সেরকম কিছু হলে অবশ্যই নজর থাকবে। আমি বিষয়টি কথা বলে দেখছি’ বলে জানান তিনি।

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950