বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষা উপলক্ষে হল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

২৯ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে হল বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে সমালোচনা উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, আগামী ৩০ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ৬ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হল সমূহ বন্ধ থাকবে। মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছে আবাসিক হলের শিক্ষার্থীরা। জানা যায়, আবাসিক হলগুলোতে প্রায় এক হাজার শিক্ষার্থী আছেন। পরীক্ষা চলাকালীন সময়ে এই শিক্ষার্থীরা কোথায় যাবেন এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিন হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা।

তারা জানায়, ক্যাম্পাসের ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকলেও ভর্তি পরীক্ষায় এলাকা থেকে ছোট ভাই-বোনেরা পরীক্ষা দিতে আসবে। তাদের সাহায্য করার জন্য হলেও ক্যাম্পাসে থাকা প্রয়োজন। কিন্তু প্রশাসনের এরূপ সিদ্ধান্তের কারণে নিজের থাকার জায়গাও থাকছেনা।

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী সোহেল রানা সবুজ বলেন, ‘আমার জানা মতে অন্য কোন বিশ্ববিদ্যালয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়না যা বেরোবিতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা দিলেও শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ডরমেটরী বন্ধের ব্যাপারে কোন নির্দেশনা দেওয়া হয়নি।’ তিনি জানান, এই সিদ্ধান্তে আমরা সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে আবাসিক হল বন্ধ থাকা অনেক বড় একটি সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দফায় দফায় প্রশাসনের সাথে আলোচনায় বসেছে। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল থাকে। তিনি জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। এ্টা থেকে পরিত্রাণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে যা এ বছর সম্ভব না।’

হল বন্ধের ব্যাপারে জানতে চাইলে বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ আলহাজ্ব তাবিউর রহমান প্রধান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু করার নিমিত্তে নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কিছুই বলার নাই।

বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদুল ইসলাম জানান, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার খাতিরে হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো একাডেমিক ভবনের একবারে কাছেই। ভর্তি পরীক্ষায় যেহেতু লোক সমাগম বেড়ে যাবে তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সমস্যার কথা জানালে তিনি বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে একাডেমিক সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তারা এ সময় বাড়ি চলে যেতে পারে।’

ট্যাগ: বেরোবি
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950