রাবি আইবিএর ডিগ্রি প্রদান অনুষ্ঠান ৮ ডিসেম্বর

২৯ নভেম্বর ২০১৮, ০১:৫৫ PM
রাবি আইবিএর ৫ম গ্রাজুয়েশন উৎসব নিয়ে সংবাদ সম্মেলন

রাবি আইবিএর ৫ম গ্রাজুয়েশন উৎসব নিয়ে সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান অনুষ্ঠান (৫ম গ্রাজুয়েশন উৎসব) ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা ১১ টায় আইবিএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউট পরিচালক প্রফেসর ড. এ কে শামসুদ্দোহা।

আইবিএ অধ্যাপক ড. মো. হাছানাত আলীর সঞ্চালনায় লিখিত বক্তব্যে ড. শামসুদ্দোহা বলেন, এবারের ৫ম গ্রাজুয়েশন উৎসবে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ১০৬, সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ৮৫, দিবাকালীন এমবিএ প্রোগ্রামের ১১৭, বিবিএ গ্রাজুয়েটদের জন্য এমবিএ প্রোগ্রামের ১৩২ জনসহ মোট ৪৪০ জন গ্রাজুয়েটধারী শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এছাড়াও গ্রাজুয়েশন উৎসবে ১২জন গ্রাজুয়েটসদের স্বর্ণপদক প্রদান করা হবে। তারা হলেন- এক্সিকিউটিভ এমবিএ ৫ম, ৬ষ্ঠ ও ৭র্ম ব্যাচের মো. আশরাফ দাদ খান, মো. মনিরুজ্জামান, মাহমুদুল ইসলাম। সান্ধ্যকালীন এমবিএ’র ১১, ১২ ও ১৩ তম ব্যাচের মো. শামীম তালুকদার, এ বি এম শাকেরুজ্জামান, বিপাশা ইসলাম। দিবাকালীন এমবিএ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম ব্যাচের মাকসুদা আক্তার, মো. আব্দুল লতিফ, মো. ইয়াসির আরাফাত। এমবিএ ফর বিবিএ গ্রাজুয়েটস’র ৬ষ্ঠ, ৭ম ও ৮ম ব্যাচের সাদিয়া মুমতাজ, মো. শাওন আকন, রিফাত আরা।
রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। বিশেষ অতিথি ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম. শাহ নওয়াজ আলী, রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইবিএ’র সাবেক পরিচালক অধ্যাপক মু. রফিকুল ইসলাম, প্রফেসর শরিফুল ইসলাম, প্রভাষক মৃণাল কান্তি পাল।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬