নোবিপ্রবিতে হামাস প্রধানের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

২২ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
গায়েবানা জানাজা

গায়েবানা জানাজা © টিডিসি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘২৪'র মঞ্চ’ আয়োজনে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন (হামাস) রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শহীদ মিনারের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দখলদার ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে  প্রতিবাদ করেন। এছাড়াও ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’ সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। 

জানাজায় ২৪'র মঞ্চের আহ্বায়ক আবু সাঈদ বলেন, মুসলিম বিশ্বের অন্যতম সিপাহসালার ছিলেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। দখলদার ইসরায়েলের বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করেছে। ইসরায়েল যদি মনে করে হত্যা করে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রতিরোধ করবে তাহলে তারা ভুল। পুরো মুসলিম উম্মাহ ফিলিস্তিনের পক্ষে আছে।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬
নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট
  • ২৯ জুন ২০২৬
ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬