রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম আবার শুরু 

২২ অক্টোবর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
বেরোবিতে পুলিশ ক্যাম্পের কার্যক্রম আবার শুরু হয়েছে

বেরোবিতে পুলিশ ক্যাম্পের কার্যক্রম আবার শুরু হয়েছে © টিডিসি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ((বেরোবি) পুলিশ ক্যাম্পের কার্যক্রম আবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী। 

মো. সায়ফুজ্জামান ফারুকী বলেন, আবু সাঈদের সঙ্গে পুলিশর যে আচরণ করেছে, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ যেন এ রকম আচরণ আর না করে। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশ ক্যাম্পে কার্যক্রম চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তাদের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। সবার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পুলিশের আগের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসবে বলে আশা করেন।

এ সময় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ক্যাম্পাসে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়ে সবার সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। 

আরও পড়ুন: পুলিশের গুলিতে বেরোবি ছাত্র সাঈদের মৃত্যুর কথা উল্লেখ নেই এফআইআরে

তিনি আরও বলেন, গত জুলাই মাসে ক্যাম্পাসে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা যেন পুনরায় না ঘটে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ নিহতের পর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম বন্ধ ছিল।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9