২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের 

২১ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

কমিশন গঠন করে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আগামী ২৩ অক্টোবর থেকে ফের আন্দোলনে যাবেন বলেও জানান তারা।

সোমবার (২১ অক্টোবর) বিকালে সায়েন্স ল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুর রহমান এ কর্মসূচি ঘোষণা করে আজকের কর্মসূচি স্থগিত করেন। এ ঘোষণার পর থেকে রাজধানীর নীলক্ষেত মোড় ও সায়েন্স ল্যাব মোড়ের যান চলাচল স্বাভাবিক হতে দেখা গেছে।

এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তা সাত কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি কমিশন গঠন করা, ৩০ দিনের মধ্যে কমিশন অংশীজনদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন দেওয়া ও সাত কলেজ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরির আগপর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা রয়েছে।

এর আগে, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেন। পরে নীলক্ষেত থেকে সরে এসে সবাই শাহবাগে অবস্থান নেন। 

পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬
দুবার শিক্ষা, মাঝে প্রশাসন, এবার হলেন পররাষ্ট্র ক্যাডার
  • ২৯ জুন ২০২৬
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও চাকরি বদলে জরুরি নির্…
  • ২৯ জুন ২০২৬