জবিতে স্নাতক-বিবিএ প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে কমিটি গঠন

২১ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে  স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিট গঠন করা হয়। পাঁচটি ইউনিটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

রবিবার (২১ অক্টোবর) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭০তম সভায় (বিশেষ সভা) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঁচটি ইউনিট হলো ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য), ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদের জন্য), ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদের জন্য), ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য) ও ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদের জন্য)।

পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬
দুবার শিক্ষা, মাঝে প্রশাসন, এবার হলেন পররাষ্ট্র ক্যাডার
  • ২৯ জুন ২০২৬
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও চাকরি বদলে জরুরি নির্…
  • ২৯ জুন ২০২৬