দীনেশচন্দ্র সেন গোল্ড মেডেল পাচ্ছেন চবি উপ-উপাচার্য

২৪ নভেম্বর ২০১৮, ১১:০৬ AM
অধ্যাপক ড. শিরীণ আখতার

অধ্যাপক ড. শিরীণ আখতার

সাহিত্যে বিশেষ অবদানের জন্য আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি গোল্ড মেডেল পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক ড. শিরীণ আখতার।সোমবার ভারতের কলকাতা প্রেস ক্লাবের মিলনায়তনে দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মজয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে। এতে এ পদক প্রদান করা হবে বলে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি চিত্তকোষ মুখোপাধ্যায়। সভাপতিত্ব করবেন স্বনামধন্য বৈজ্ঞানিক ড. অরূপ মিত্র।

এছাড়া উপস্থিত থাকবেন অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. অরূপ দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক সিদ্ধার্থ চ্যাটার্জী ও ড. মোমিনুর রসুল।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় জানালেন এনট…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
  • ২২ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ মাদকদ্রব্য উদ্ধ…
  • ২২ এপ্রিল ২০২৬
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬