রাবিতে বিভাগ একীভূতকরণের  দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন 

২২ নভেম্বর ২০১৮, ০৪:১১ PM

© সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে পরিণত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে এপিইই বিভাগের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার ১১টায় এ কর্মসূচির ঘোষণা দেন তারা। এদিকে গত মঙ্গলবার দুই বিভাগকে একত্রীকরণের বিপক্ষে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইইই বিভাগের শিক্ষার্থীরা। 

জানা যায়, রাবিতে প্রকৌশল অনুষদের অধীন ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থাকা সত্বেও সাদৃশ্যপূর্ণ সিলেবাস দিয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী চালু করা হয়। বর্তমানে পৃথক দুটি বিভাগ থাকায় মানসম্মত চাকরিসহ গুরুত্বপূর্ণ পদে এপিইই বিভাগের শিক্ষার্থীদের বাদ দিয়ে ইইই শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে দুই বিভাগকে একত্রীকরণ নিয়ে পক্ষে বিপক্ষে আন্দোলন শুরু করে দুই বিভাগের শিক্ষার্থীরা।

এপিইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইম হাসান বলেন, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে দুটি বিভাগকে একত্রীকরণ করা হলেও রাবিতে এটি করা হচ্ছেনা। একত্রীকরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় বর্জন করে আন্দোলন চালিয়ে যাব।  

এ বিষয়ে এপিইই বিভাগের সভাপতি প্রফেসর নাহিদুল ইসলাম জানান, বর্তমানে পৃথক দু’টি বিভাগ রয়েছে। একত্রীকরণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর আবেদন পত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। 

অন্যদিকে ইইই বিভাগের সভাপতি প্রফেসর আবু জাফর মু. তৌহিদুল ইসলাম জানান, দেশের প্রয়োজনে ইউজিসি অনুমোদন সাপেক্ষে রাবিতে ইইই বিভাগ খোলা হয়েছে। এটি অন্য বিভাগের মত স্বয়ংসম্পন্ন বিভাগ। এখানে মেধার ভিত্তিতে ভর্তি হয়। এর সঙ্গে অন্য বিভাগকে সমকক্ষ মনে করাটা একেবারেই অযৌক্তিক। এমনকি দুই বিভাগকে একত্রিকরণ করাটা ঠিক হবেনা বলে মনে করেন তিনি। 

দুই বিভাগকে একত্রীকরণ করা হবে কিনা এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950