বর্ণাঢ্য আয়োজনে ইবির ৪০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

২২ নভেম্বর ২০১৮, ০১:২৪ PM
বেলুন উড়িয়ে ৪০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বেলুন উড়িয়ে ৪০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন © টিডিসি ফটো

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আজ বৃহস্পতিবার ৪০ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে ৪০তম বিশ্ববিদ্যালয় দিবস জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য।

 ৪০তম বিশ্ববিদ্যালয় দিবসে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়

 

জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান। এরপর সকল আবাসিক হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা।

 ইবির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়

 

পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রশাসন ভবন চত্বর হতে আনন্দ শোভাযাত্রা শুরু বের হয়। শোভাযাত্রায় নিজ-নিজ ব্যানার, ক্যাপ, প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, চিকিৎসা কেন্দ্র ও ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে দিয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪০তম জন্মদিনের কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কুষ্টিয়ার লালন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪০তম জন্মদিনের কেক কাটা হয়

 

৪০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদেও ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগ: ইবি ইবি
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950