সাত কলেজের চূড়ান্ত ভর্তির তালিকা প্রকাশ

০৩ অক্টোবর ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
সাত কলেজের চূড়ান্ত ভর্তির তালিকা প্রকাশ

সাত কলেজের চূড়ান্ত ভর্তির তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির পঞ্চম ধাপ ও চূড়ান্ত বিষয় বরাদ্দ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রকৌশল ও প্রযুক্তি কলেজ এবং গার্হস্থ্য বিজ্ঞান কলেজগুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পঞ্চম ধাপ ও চূড়ান্ত বিষয় বরাদ্দ ৩ অক্টোবর প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষার্থী যারা প্রথমবারের মতো একটি কলেজে বিষয় এবার বরাদ্দ পেয়েছেন, তাদের ৯ অক্টোবরের মধ্যে ভর্তির আগাম টাকা (গার্হস্থ্য বিজ্ঞান ইউনিটের জন্য ৫০ টাকা এবং অন্যান্য ইউনিটের জন্য ৩ হাজার) টাকা পরিশোধ করতে হবে।

এ বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। যেখানে মেধায় ৯ হাজার ১৮৩টি এবং কোটায় ৭৯৮টি। বাণিজ্য ইউনিটের আসনসংখ্যা ৪ হাজার ৮৯২টি। এতে মেধায় ৪ হাজার ৫০২টি এবং কোটায় ৩৯০টি। এছাড়াও বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৬ হাজার ৫৫০টি এবং কোটায় ৫২৪টি।

উল্লেখ যে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে এবং বিজ্ঞান ইউনিটে ১৭ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬