তিতুমীর কলেজে ছাত্রলীগ চত্বরের নতুন নামকরণ ‌‌‘শহীদ মামুন চত্বর’

০৮ আগস্ট ২০২৪, ০৯:০০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
শহীদ মামুন চত্বর

শহীদ মামুন চত্বর © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগ চত্বরের নাম পরিবর্তন করে শহীদ মামুন চত্বর রাখা হয়েছে। বুধবার (৭ আগস্ট) নামটি পরিবর্তন করে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ ও শিক্ষার্থীরা। 

জানা গেছে, মামুন মিয়া ছিলেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (১৭-১৮) বর্ষের শিক্ষার্থী। শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দি গ্রামের আবদুল গনি মাদবরের ছেলে মামুন মিয়া।

এর আগে, কোটা আন্দোলনকে ঘিরে গত ১৮ জুলাই দিবাগত রাতে মামুন মিয়া ঢাকার রামপুরা ওয়াপদা রোড এলাকায় গুলিবিদ্ধ হন। বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নিয়ে যান। পরের দিন ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মামুন মৃত্যুবরণ করেন।

শিক্ষার্থীরা জানান, মামুন ছিলেন আমাদের সহপাঠী, বন্ধু ও মেধাবী ছাত্র। তার স্মৃতি চিরকালীন করার জন্য শহীদ মামুন চত্বর নামকরণ করা একটি যথাযথ উদ্যোগ।

কলেজটির শিক্ষকরা বলেন, মামুনের এই অকাল মৃত্যুতে তিতুমীর কলেজের শিক্ষার্থী আমাদের শিক্ষকমহলে শোকের ছায়া নেমে এসেছে। নতুন নামকরণ করা শহীদ মামুন চত্বর তিতুমীর কলেজের সকলের জন্য এক মিলনস্থল এবং মামুনের স্মৃতিস্তম্ভ হিসেবে গড়ে উঠবে।
 

ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950