রংপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত

১৮ জুলাই ২০২৪, ০৫:৩৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষার্থী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত অর্ধশত আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মর্ডান মোড়ের তাজহাট থানা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে রংপুর জিলা স্কুল চত্বর থেকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে তাজহাট থানা ঘেরাও করতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, তাজহাট থানায় আন্দোলনকারীদের হামলায় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 
বছরে গড়ে ৪০ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বিশ্বের ৬৮ শতাং…
  • ৩০ জুন ২০২৬
বিএনপি নেতাকে অতিথি না করায় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের বি…
  • ৩০ জুন ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৯ জুলা…
  • ৩০ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের…
  • ৩০ জুন ২০২৬
প্রধান শিক্ষকের কক্ষে সাবেক স্ত্রীর অনশন, বিক্ষোভের মুখে পদ…
  • ৩০ জুন ২০২৬
শতবর্ষের আলোকবর্তিকা ও জাতি বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় গ…
  • ৩০ জুন ২০২৬