বেরোবি ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

১৬ জুলাই ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM

© টিডিসি ফটো

পুলিশের গুলিতে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহতের জেরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়ার গাড়ি আগুন দিয়ে পুড়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রাখা এই নেতার একটি কার গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে দেয়া হয়েছে।

এ সময় সঙ্গে থাকা আরও ৫ মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এ দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে পরায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে সটকে পরেছে।

বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মামুন মুনতাসীর নামে বেরোবি শিক্ষার্থী বলেন, আমার ছোট ভাই আবু সাঈদকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সে মহান উদ্দেশ্যে জীবন দিলো। তার এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। 

এর আগে দুপুর ২টায় রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসে। এ সময় তারা বিভিন্ন বিক্ষুব্ধ স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।

এসময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে গুলিতে বেরোবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়েছেন।

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
  • ০১ জুলাই ২০২৬
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
দিয়ালো সমতা ফেরানোর পর হলান্ডের জবাব, আবারও এগিয়ে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরল আইভরি কোস্ট
  • ০১ জুলাই ২০২৬