‘রাজাকার’ স্লোগানে পুরো ছাত্রসমাজ ব্যথিত হয়েছে: ইবি ছাত্রলীগ

১৫ জুলাই ২০২৪, ০২:০৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
ইবি ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে

ইবি ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ গতকাল রাতে কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের ‘রাজাকার, রাজাকার’ স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক হয়ে শেখপাড়া বাজার ঘুরে আবারো দলীয় টেন্টে ছাত্র সমাবেশে মিলিত হয়।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে রোববার রাতে ক্যাম্পাসে ‘তুমি কে? আমি কে?, রাজাকার, রাজাকার’ স্লোগানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে শাখা ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, এ দেশের পবিত্র মাটিতে গতকাল রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী নিজেদেরকে ‘রাজাকার’ দাবি করে স্লোগান দিয়েছে। এতে পুরো ছাত্র সমাজ ব্যথিত হয়েছে। আজ থেকে এই পবিত্র বাংলায় কেউ ‘রাজাকার রাজাকার’ স্লোগান দিলে তাদেরকে যোগ্য জবাব দেওয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কেউ যদি আর একবার ‘তুমি কে? আমি কে?, রাজাকার, রাজাকার’ স্লোগান দেয় তাহলে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, যারা সামনে থেকে এ ধরনের স্লোগান দিবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা নিজেদেরকে ‘রাজাকার’ দাবি করে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তারা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে চাই। আগামীতে কেউ এ ধরনের ধৃষ্টতা দেখালে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ তা প্রতিহত করবে।

 
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬