গেটের ভেতরে ইডেন, বাইরে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫ জুলাই ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে বিক্ষোভ শুরু করছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) কলেজটির হলে ছাত্রীদের মারধরের খবরে ঢাকা কলেজ শিক্ষার্থীরাও মিছিল নিয়ে কলেজটির সামনের মিরপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘নারী যেখানে অনন্যা, কোটা সেখানে অবমাননা’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’ ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’ ‘একাত্তরের সন্তানেরা গর্জে ওঠো আরেকবার’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, দেশের মাত্র ২ দশমিক ৬৩ শতাংশ মানুষের জন্য ৩৬ শতাংশ কোটা রয়েছে। জেলা কোটা ও নারী কোটাসহ মোট কোটা ৫৬ শতাংশ। কিন্তু এই কোটাগুলোর ১০ ভাগের বেশি পুরণ হচ্ছে না৷ তাই আমাদের দাবি, সর্বোচচ ১০ ভাগ কোটা রেখে কোটা সংস্কার করা হোক।

পরে ইডেন কলেজ ছাত্রীরা গেট থেকে বেরিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ঢাকা কলেজ ও ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় কমিটির আহ্বানে ডাকা অবস্থান কর্মসূচিতে তারা অংশ নেবেন।

এ মাসের শুরু থেকে টানা আন্দোলন ও বাংলা ব্লকেড নাম দিয়ে অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এ কর্মসূচির কারণে গত সপ্তাহে কয়েকদিন শহরে তীব্র যানজট তৈরি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবারই দিনের বেলায় আন্দোলনকারীরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দিয়েছে। এতে সংসদের অধিবেশন ডেকে কোটা সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে চব্বিশ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদ ইসলামের রিট খারিজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গৃহকর্মীকে নির্যাতন: বাংলাদেশ বিমানের এমডিসহ চারজন গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবিতে ভর্তির বিষয় পছন্দক্রম পূরণের তারিখ ঘোষণা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের নেপথ্যে শুধুই কি বা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘যে ঘরে আওয়ামী লীগ আগুন দিয়েছিল, সেই ঘরে এসেই বিএনপি নেতার…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬