মধ্যরাতে উত্তাল জবি, তাঁতি বাজার মোড় অবরোধ আন্দোলনকারীদের

১৫ জুলাই ২০২৪, ১২:৫৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে মধ্যরাতে আন্দোলনে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা৷ আজ রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে মেয়েরা হল থেকে ও আশপাশের মেসে থাকা ছেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। এরপর তারা ১২টা ১৫ মিনিটে তাঁতীবাজার মোড় অবরোধ করেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার সরকার’ স্লোগানে মুখরিত হয় পুরো জগন্নাথ ক্যাম্পাস। 

ইভান নামে চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, সরকার কতটা বোধহীন হয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলন না মেনে উল্টো রাজাকার তকমা দেয়। আমরা জাতি হিসেবে লজ্জিত। 

তাহেরা নামে আরেক শিক্ষার্থী বলেন, সরকার মনে হয় ভুলে গেছে, এ দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনের বিজয় হয়েছে ছাত্রসমাজের হাত ধরে। আজকে শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনকে কীভাবে কটূক্তি করতে পারে। আমরা জাতি হিসেবে লজ্জিত। 

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950