পুলিশি বাঁধা উপেক্ষা করে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

১১ জুলাই ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কার আন্দোলন © টিডিসি ফটো

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাঁধা উপেক্ষা করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বাংলা ব্লকেডের অংশ হিসেবে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলনে নামে তারা। 

এর আগে বেলা সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ না করার নির্দেশনা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। 

কিন্তু প্রশাসনের বাঁধা উপেক্ষা করে আন্দোলনকারীরা রাস্তায় নামেন। এসময় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হল থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আন্দোলনস্থলে যোগ দেয় এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে৷ এসময় শিক্ষার্থীদের হাতে কোটা বিরোধী প্লাকার্ড ও ব্যানার দেখা যায়। 

এ ব্যাপারে বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন সমন্বয় কমিটির সদস্য সুজয় শুভ জানান, আমাদের যৌক্তিক দাবি আদায়ে শত বাঁধা উপেক্ষা করে হলেও আমরা মাঠে থাকবো। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। 

সমন্বয় কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিগত দিনেও নানা যৌক্তিক সংগ্রাম-আন্দোলন করেছে শিক্ষার্থীরা। কিন্তু আজ যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ সদস্যরা নগ্ন হস্তক্ষেপ করলো তা নজিরবিহীন। 

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আলী আশরাফ ভুঁইয়া বলেন, মহাসড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের ৫ জেলার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছিলাম।

 
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence