নীলক্ষেতে পুলিশের বাধার মুখে ঢাকা কলেজ শিক্ষার্থীরা

১১ জুলাই ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি

পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড়ে পুলিশের বাধার মুখে পড়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টার কলেজের মূল ফটকের সামনে থেকে কোটা সংষ্কার আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।

এসময় তারা কোটা সংষ্কারের দাবিতে এবং সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি নীলক্ষেত মোড়ের দিকে গেলে শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়েন। এতে উত্তেজনে ছড়িয়ে পড়ে। সেখানে সাময়িক উত্তেজনার তারা নীলক্ষেত মোড় ছেড়ে ঢাকা কলেজের গেটে এসে জড়ো হন।

পরে কলেজ গেটে ঢাকা কলেজের কোটা সংষ্কার আন্দোলনের আহ্বায়ক নাজমুল হাসান ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। এরপর তিনি প্রত্যেক শিক্ষার্থীকে নিজ দায়িত্বে শাহবাগের দিকে যাওয়ার আহ্বান জানান।

নাজমুল হাসান বলেন, সকল গ্রেডে চাকরির ক্ষেত্রে ৫% কোটা বহাল রেখে সংসদে আইন পাশ করতে হবে। এই দাবি আদায়ে আমাদের যেমন কষ্ট করতে হবে, তেমনি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা কোন ধরনের উষ্কানিতে পা দেব না। তবে আমাদের কেউ বাধা দিলে আমরাও তাদের প্রতিহত করবো।

এর আগে, এদিন বিকাল ৫টার দিকে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদের একটি অংশ বাংলামোটরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। অন্যরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। ব্যারিকেডে ভেঙে ফেলার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9