সাইন্সল্যাব মোড় অবরোধ করে ক্রিকেট খেলছেন শিক্ষার্থীরা

১০ জুলাই ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
অবরোধ করে ক্রিকেট খেলছেন শিক্ষার্থীরা

অবরোধ করে ক্রিকেট খেলছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

কোটা সংস্কারের এক দফা এক দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে। এসময় সাইন্সল্যাবের এলিফ্যান্ট রোডে তাদের ক্রিকেট খেলতে দেখা যায়। ক্রিকেট খেলার সময় শিক্ষার্থীরা  'হাইকোর্ট না সাইন্সল্যাব ' বলে স্লোগান দিতে থাকে।

বুধবার (১০ জুলাই) এক দফা এক দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা কোটাবিরোধী সর্বাত্মক বাংলা ব্লকেড কর্মসূচিকে সমর্থন জানিয়ে সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি পালন করছে।

এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা। 

উল্লেখ্য, ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে কোটা সংষ্কারের সকল আন্দোলনে সমর্থন জানিয়ে কর্মসূচি পালন করে আসছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

ইংল্যান্ডের সামনে ডিআর কঙ্গো, শেষ ষোলো নিশ্চিতের লড়াই আজ
  • ০১ জুলাই ২০২৬
ফ্রান্সের একাদশে ৪ পরিবর্তন, চমক নিয়ে নামছে সুইডেনও
  • ০১ জুলাই ২০২৬
এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
  • ০১ জুলাই ২০২৬
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬