গবেষণায় ফিল্ম আর্কাইভের ফেলোশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নুসরাত

১০ জুলাই ২০২৪, ০৮:০০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
নুসরাত জাহান তিনা

নুসরাত জাহান তিনা © টিডিসি ফটো

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান তিনা। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন তিনি। 

মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, নুসরাত জাহান তিনার গবেষণা প্রস্তাব 'বাংলাদেশের চলচ্চিত্রের শিল্প-নির্দেশনা: মহিউদ্দিন ফারুকের স্বাতন্ত্র্য' বাংলাদেশ ফিল্ম আর্কাইভে গৃহীত হয়েছে। তিনি ২০২৪-২৫ অর্থবছরের জন্য গবেষণা ফেলো হিসেবে মনোনীত হয়েছেন। গবেষণাটিকে সমৃদ্ধ করতে তত্ত্বাবধায়ক হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুসরাত জাহান তিনা বলেন, বিষয়টির জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এতো বড় বড় মানুষের মধ্যে আমার ফেলোশিপ প্রস্তাবনাটি অনুমোদন পাবে এটা আমি কল্পনা করতে পারিনি। এ মুহূর্তে মহান সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরবর্তীতে আমার শিক্ষক যারা এ যাত্রায় আমার পাশে ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

এমবাপ্পের গোলে এগিয়ে বিরতিতে ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অবশেষে এমবাপ্পের গোল, এগিয়ে গেল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অফসাইডে পর পোস্টে লেগে গোলবঞ্চিত এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল এমবাপ্পের গোল
  • ০১ জুলাই ২০২৬
নরওয়ের ‘ভাইকিং রো’: ভাইরাল এই উদযাপনের নেপথ্যে কি
  • ০১ জুলাই ২০২৬
ইংল্যান্ডের সামনে ডিআর কঙ্গো, শেষ ষোলো নিশ্চিতের লড়াই আজ
  • ০১ জুলাই ২০২৬