গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ জবি শিক্ষার্থীদের

০৮ জুলাই ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM

© টিডিসি ফটো

সরকারি চাকুরিতে সব ধরনের কোটা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ের পুলিশের ব্যারিকেট ভেঙ্গে সচিবালয়ের সামনে জিপিও মোড় অবরোধ করেছে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে তিনটায় 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’এর ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেন। মিছিলটি ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে শুরু হয়ে বাংলাবাজার, ভিক্টোরিয়া পার্ক, ও রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড় অবরোধ শেষে বংশালে পুলিশি বাঁধাঠেলে গুলিস্তান অবরোধ করে 

আন্দোলনরত শিক্ষার্থীদের বারবার বাঁধা দিলেও তারা পুলিশের বাঁধা উপেক্ষা করে ফুলবাড়িয়া হানিফ ফ্লাইওভারের নিচে চলে আসে।

এ-সময় শিক্ষার্থীরা কোটা বাতিল সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। যদিও এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি সহ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

 
ইংল্যান্ডের সামনে ডিআর কঙ্গো, শেষ ষোলো নিশ্চিতের লড়াই আজ
  • ০১ জুলাই ২০২৬
ফ্রান্সের একাদশে ৪ পরিবর্তন, চমক নিয়ে নামছে সুইডেনও
  • ০১ জুলাই ২০২৬
এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
  • ০১ জুলাই ২০২৬
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬